কল সেন্টার

০৯৬১২২৮২৭২৭

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা
Wtmu logo
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন অনলাইনে২০২৩ সালে নবসৃষ্ট পদ সংরক্ষণের জি.ওস্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতার, ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ০১ (এক) মাস বৃদ্ধিস্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।নিয়মিত উপস্থিতি বিধিমালা১৪৪৬ হিজরি সালের রমজান মাসে অফিসের সময়সূচি।সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীগণের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান সংক্রান্ত নোটিশ।উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট, ঢাকার সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ও সাপোর্ট ইঞ্জিনিয়ার এর শূন্য পদে জনবল নিয়োগের ছাড়পত্র।স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট, ঢাকার সাংগঠনিক কাঠামোভুক্ত সরাসরি পন্থায় নিয়োগযোগ্য শূন্য পদে জনবল নিয়োগের ছাড়পত্র।

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন অনলাইনে

Nbr 1q1FOh0

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ বাড়ানো হয়েছে। তবে ব্যক্তি করদাতারা এ সময়সীমার আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন।

রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ এবং স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। করদাতারা এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

অনলাইনে দাখিলকৃত করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন অথবা নামঞ্জুর করবেন। করদাতার সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে তিনি কোনো জরিমানা বা অতিরিক্ত কর প্রদান ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে করদাতাদের ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন থাকা এবং ৩১ মার্চের আগে আবেদন করা বাধ্যতামূলক। যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময়বৃদ্ধির আবেদন করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, এরই মধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিল করেছেন।