
জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ কর্তৃক আহরিত রাজস্বের সিংহভাগ অর্থই উৎস কর কর্তন হতে আহরিত হয়। উৎস কর ব্যবস্থাপনাকে একটি গতিশীল এবং দক্ষ ব্যবস্থাপনা হিসেবে গড়ে তুলতে উৎস কর ব্যবস্থাপনা ইউনিট ২০২৩ সালের ডিসেম্বর মাস হতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এই বিশেষায়িত ইউনিটটি আয়কর বিভাগের অধীনস্থ বিভিন্ন কর অঞ্চল এবং মাঠ পর্যায়ের অফিসসমূহের সাথে সামঞ্জস্য রেখে আরও অধিকতর রাজস্ব আদায়ের জন্য উৎস কর কর্তনের নতুন খাত সৃষ্টিসহ স্বতন্ত্রভাবে উৎস কর কর্তনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উৎস কর ব্যবস্থাপনা কার্যক্রম ডিজিটালাইজেশন। বাংলাদেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে প্রয়োজন অধিকতর রাজস্ব আদায়। উৎস কর ব্যবস্থাপনা ইউনিট ‘আয়কর আইন-২০২৩’ কে কার্যকরভাবে প্রতিপালন করে বাংলাদেশের রাজস্ব খাতকে একটি সমৃদ্ধ এবং জনবান্ধব খাত হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।
কর কমিশনার
উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড।