bg_image
ক্রমিক নং বিবরণ
উৎসে কর কর্তন/সংগ্রহকারী কর্তৃপক্ষের কমপ্ল্যায়েন্স নিশ্চিতকরণ ও প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণ।
উৎসে করের নতুন ক্ষেত্র উদঘাটন, সম্ভাব্য ঝুঁকি যাচাইকরণ কার্যক্রম গ্রহণ।
উৎসে কর আহরণ বৃদ্ধির লক্ষ্যে আইন ও বিধির প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিতপূর্বক, জাতীয় রাজস্ব বোর্ডে প্রস্তাব প্রেরণ।
ডিজিটাল উৎসে কর কর্তন ব্যবস্থাপনা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
উৎসে কর মনিটরিং এ আয়কর নথি বিশ্লেষণপূর্বক সংশ্লিষ্ট আয়কর অফিসসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও ফলোআপ।
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলোকে উৎসে করের রিটার্নের অডিট মামলা বাছাইকরণ (বাছাইয়ে সহায়তাকরণ)।
অডিট কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে এর ফলাফল, কমপ্ল্যায়েন্স, ও এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণপূর্বক রিপোর্ট প্রস্তুতকরণ।
আয়কর আইন, ২০২৩ বিশেষতঃ এর অংশ-৭ এর বিধান ও উৎসে কর বিধিমালা, ২০২৩ এর উপযুক্ত প্রয়োগ ও মূল্যায়ন।
উৎসে করের বিধান পরিপালনের ব্যর্থতায় শাস্তি, জরিমানা ও অন্যান্য আইনগত পদক্ষেপ গ্রহণ।
১০ উৎসে করের অনলাইন প্ল্যাটফর্ম (eTDS System) এর সকল ধরনের ব্যবস্থাপনা, বিশ্লেষণ ও মূল্যায়ন।
১১ উৎসে কর কর্তন/সংগ্রহকারী কর্তৃপক্ষের কমপ্ল্যায়েন্স নিশ্চিতকরণের জন্য এই সংক্রান্ত সকল সেবা প্রদান।
১২ উৎসে করের ফাঁকি রোধকল্পে সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থা বাস্তবায়ন।
১৩ উৎসে কর ব্যবস্থাপনা কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সরকারের সকল প্রকার প্রযুক্তিগত ও অবকাঠামোগত সহায়তা গ্রহণ।
১৪ উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট-এর দাপ্তরিক সকল প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন।
১৫ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রদত্ত যেকোন দায়িত্ব পরিপালন।